শিরোনাম

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ আগস্ট) দুপুরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি জানান।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানিয়েছে, জগলুল পাশার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। এগুলোর মধ্যে আছে গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’-সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা।

এছাড়া, ২০১৩ সালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে।

এদিকে, আজ (বুধবার) জগলুল পাশাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির করা হয়। আদালতে আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করলে আবেদনের ওপর শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) তারিখ ধার্য করা হয়েছে। একই সঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

/এফআর/