টাঙ্গাইলে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু

টাঙ্গাইল সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর মিছিল করতে এসে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যান এলাকায় মিছিল চলাকালীন এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সদর উপজেলার সেলিমপুর ইউনিয়নের চর পাকুল্যা গ্রামের জোনাব আলী ও একই ইউনিয়নের ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
জানা যায়, টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী মিছিল শুরুর আগ মুহূর্তে একজন ও মিছিল চলাকালীন একজন সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় একজন হৃদরোগে আক্রান্ত হন, অপরজনের হঠাৎ সুগারের মাত্রা কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আজকে আমার গণমিছিল ছিল। সেই মিছিলে উপজেলার হাজার হাজার মানুষ সমবেত হয় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমার দুজন কর্মী। তাদেরকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ অবস্থায় তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মৃত দুজন বয়স্ক ও অসুস্থ ছিল। তবে এ বিষয়ে কোনো ধরনের অভিযোগ এখনো আসেনি।