শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে

টাঙ্গাইল সংবাদদাতা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে
খাদে পড়া যাত্রীবাহী বাস।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকার ৫ নম্বর ব্রিজ-সংলগ্ন স্থানে হানিফ পরিবহনের গাড়ির সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল। পথে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটাঙ্গর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ ঘটনায় অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি। আতাউর রহমান বলেন, খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

/জেএইচ/