ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট
টাঙ্গাইল সংবাদদাতা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশপাশের এলাকায় থেমে থেমে যানজট ও ধীরগতি দেখা দিয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের চাপ কয়েকগুণ বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা এবং নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। দুপুরের পর বিপুল সংখ্যক কারখানা ছুটি হওয়ায় বিকালের দিকে এই চাপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এই মহাসড়ক দিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গগামী শত শত বাস যাতায়াত করছে। এছাড়া মহাসড়কের পাশে শ্রমিকদের আগে থেকে রিজার্ভ করা বাস দাঁড়িয়ে থাকায় এবং ঘরমুখো মানুষ বাসের অপেক্ষায় জড়ো হওয়ায় যানজট পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম গণমাধ্যমকে বলেন, গতকাল মঙ্গলবার থেকেই যাত্রীদের চাপ বেড়েছে। আজ দুপুরের পর তা কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে। মহাসড়কের পাশে শ্রমিকদের ভাড়া করা অসংখ্য বাস দাঁড়িয়ে থাকায় কিছুটা জটলা তৈরি হয়েছে। আমরা মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজট নিরসনে কাজ করে যাচ্ছি।