ভূমিকম্পে কাঁপলো সিলেট

ভূমিকম্পে কাঁপলো সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট

নির্বাচনের উত্তাপের মধ্যেই মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে অনুভূত এই কম্পনের উৎপত্তিস্থল জেলার গোয়াইনঘাট উপজেলায়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে সিলেটের গোয়াইনঘাট এলাকায়।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ভারতের মেঘালয় অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। কেন্দ্রটি ভারতের গোয়াহাটি শহর থেকে প্রায় ১২৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার উত্তরে অবস্থিত।
কম্পন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি সিলেট ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গোয়াইনঘাট এলাকার ডাউকি ফল্ট ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।
এর আগে গত ১ ফেব্রুয়ারি ভোরে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ৩ দশমিক ০ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।