সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

সিলেট সংবাদদাতা

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। শনিবার (২৩ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
মারা যাওয়া ৪ শিশু হলো– সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মো. সাবুল মিয়ার ১০ মাসের ছেলে আবিদ ও সদর উপজেলার শাহপরান এলাকার রফিকুল ইসলামের ১৫ মাস বয়সী ছেলে আবারি আহমদ। তারা শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফারুক মিয়ার ৫ মাস বয়সী ছেলে নাফি ইসলাম ও সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেষ রায়ের ৬ মাস বয়সী ছেলে নিলয় রায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪৩ শিশু সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৯৫ শিশু চিকিৎসাধীন রয়েছেন।

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে রেকর্ড ৫ শিশুর মৃত্যু