ঋণের দায়ে গলায় ফাঁস দিলেন শিক্ষক

ঋণের দায়ে গলায় ফাঁস দিলেন শিক্ষক
পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর দুমকীতে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস দিয়েছেন আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসা শিক্ষক। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
আবুল কালাম সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক ছিলেন। তিনি ওই এলাকার প্রয়াত মোসলেম আলী খাঁনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালাম নিজ বাড়ির সামনে রাস্তার পাশে একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল। তাৎক্ষণিক জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং মৃতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার পকেটে একটি চিরকুট ছিল।
প্রত্যক্ষদর্শী রাব্বি খান ও বায়েজিদ খান জানান, আম গাছের ডালে কালামের মরদেহ ঝুলতে দেখে ডাকাডাকি করেন এবং পুলিশকে খবর দেন।
পুত্রবধূ কাকলি বেগম জানান, ঋণের দায়ে জর্জরিত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। তার পকেটে চার পৃষ্ঠার লিখিত চিরকুট পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।