বিএনপির মিছিলে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর বাউফলে বিএনপির মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি দাসপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা এএনএম জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে পটুয়াখালী ডিবি পুলিশের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাঙ্গীর হোসেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি আওয়ামী লীগ নেতা আসম ফিরোজ গ্রুপে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে এমপি আসম ফিরোজ গ্রুপ থেকে বের হয়ে মেয়র জুয়েল গ্রুপে যোগ দেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর হোসেন ডিবি কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাউফল থানায় মামলা রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সম্প্রতি বিএনপির মিছিলে হামলার ঘটনায় দাসপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় জাহাঙ্গীর হোসেনকে ১ নম্বর আসামি করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে ডিবি পুলিশ আসামিকে বাউফল থানায় হস্তান্তর করবে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে

-CznNewsLab-2c9955-256x144.webp)

-CznNewsLab-100bcf.jpg)