লুটপাটের পর এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ নেতার বাড়ি

সিজেডএন ডেস্ক

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, গভীর রাতে একদল ব্যক্তি খননযন্ত্র (এক্সকেভেটর) ব্যবহার করে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ঘরে থাকা মূল্যবান মালপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি মাধবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। এরপর তাঁর স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধ মা বাড়িটিতে বসবাস করছিলেন। সম্প্রতি চিকিৎসাজনিত কারণে তারা দুজনই ঢাকায় অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে বাড়িতে হামলা চালায়।
মোবাইল ফোনে শিল্পী বেগম জানান, ঢাকায় অবস্থানকালে প্রতিবেশীদের কাছ থেকে তিনি ঘটনার খবর পান। তার ভাষ্য অনুযায়ী, একদল ব্যক্তি রাতে বাড়ির আশপাশে জড়ো হয় এবং প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে এক্সকেভেটর এনে বসতঘরটি ভেঙে ফেলা হয়।
তিনি আরও অভিযোগ করেন, ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করার পর দুর্বৃত্তরা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাড়িতে ফিরে এসে তারা পুরো বাড়িটিকে ধ্বংসস্তূপে পরিণত অবস্থায় দেখতে পান।
শিল্পী বেগম বলেন, বিষয়টি স্থানীয় কাঁঠালতলী পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।