বাড়িতে মজুত ১২০০ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩

নোয়াখালী সংবাদদাতা

বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাড়ির ভিতরে মজুত করা হয়েছিল ১ হাজার ২০০ লিটার পেট্রোল। খবর পেয়ে এসব পেট্রোল জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালীর জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– লক্ষ্মীনারায়ণপুর এলাকার চাপরাশি বাড়ির মো. শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান, মানিক হুজুর বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান ও নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুসূদনপুর এলাকার পণ্ডিত বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম।
গোয়েন্দা পুলিশ জানায়, তারা ওই বাড়িতে অবৈধ পেট্রোল মজুতের তথ্য পেয়েছিল। অভিযানে বাড়ির ভেতর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করে। এসব পেট্রল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে অবৈধভাবে পেট্রোল মজুত করে বিক্রি করছিলেন। এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।