নরসিংদীতে বিদ্যালয়ে চুরি, বাদ যায়নি ছুটির ঘণ্টাও

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা উপকরণ ও মালামাল চুরি করে নিয়েছে চোর চক্র। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোর চক্র বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে শিশুদের অনলাইন শিক্ষাদানের মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, ল্যাপটপ, এলইডি মনিটর, ৪টি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা, পিতলের ঘণ্টা চুরি করেছে। পাশাপাশি বিদ্যালয়টির জরুরি কাগজপত্র তছনছ করে। ফলে বিদ্যালয়টির ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার বলেন, ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ১৮২ জন শিক্ষার্থী রয়েছে। বুধবার নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে দেখতে পাই মঙ্গলবার রাতে কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, বিদ্যালয়টির অবস্থান মহাসড়কের পাশে হওয়ায় সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছিল, চোর চক্র সেই সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায়। এতে সরকারি এই বিদ্যালয়টির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে মাধবদী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।