মস্কোতে মার্কিন সামরিক বিমানের রহস্যজনক অবতরণ

সিজেডএন ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। তবে বিমানটির সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
এতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি ‘সি-১৭এ গ্লোবমাস্টার-৩’ কার্গো বিমান অবতরণ করেছে। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই স্পর্শকাতর ও নজিরবিহীন ফ্লাইটটি অবতরণের খবরকে সম্পূর্ণ অস্বীকার করেছে ক্রেমলিন।
আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি রবিবার (২৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের অত্যন্ত সুরক্ষিত ‘জয়েন্ট বেজ অ্যান্ড্রুজ’ থেকে যাত্রা শুরু করেছিলো। এরপর লাটভিয়ার রাজধানী রিগা হয়ে আজ সকালে সেটি সরাসরি মস্কোর আকাশে প্রবেশ করে এবং স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে, ক্রেমলিনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র দিমিত্রি পেসকভকে বিমানটির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিমানটির বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার কঠোরভাবে নিয়ন্ত্রিত আকাশসীমায় ক্রেমলিন বা রুশ সামরিক বাহিনীর আগাম অনুমতি ছাড়া কোনো মার্কিন সামরিক বিমান প্রবেশ করা অসম্ভব। কারণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বহরে থাকা সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি সেনা সদস্য এবং ভারী সামরিক সরঞ্জাম দীর্ঘ দূরত্বে পরিবহনের জন্য পরিচিত।

ইরানি কমান্ডারদের খোঁজ দিলেই মিলবে ১ কোটি ডলার
-CznNewsLab-286973.jpg)