নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে আহত ১৫

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদী পৌর এলাকার ভগীরথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আব্দুল মান্নান, আফাজ উদ্দিন, কাদির মিয়া, সুমন আহমেদ, জাকারিয়া ও ইব্রাহিম ও অজ্ঞাতনামা।
স্থানীয়রা জানান, শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। কুলখানিতে এলাকার প্রায় ৮ থেকে ১০ হাজার লোক অংশগ্রহণ করতে জমায়েত হয় বিদ্যালয়ের ফটকের সামনে। জুমার নামাজের পর ফটক খুলে দেওয়া হলে হুড়োহুড়ি করে লোকজন বিদ্যালয় মাঠে প্রবেশ করতে গেলে পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকার্তা আসমা জাহান সরকার বলেন, হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠান করার জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার ঘটনা আমার জানা নেই।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশান আরা কবির বলেন, এ ঘটনায় আহত ৪ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।