শিরোনাম

নারায়ণগঞ্জে র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জে র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাব সদস্যরা। এসময় র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে করে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত র‍্যাব সদস্যরা হলো– মাহী, ইব্রাহিম ও নজিবুল। তাদের মধ্যে র‍্যাব সদস্য মাহী ও ইব্রাহীমকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর গুরুতর আহত হওয়ায় এস আই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে আহতদের দেখতে হাসপাতালে যান র‍্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। পরে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

তবে র‍্যাবের পক্ষ থেকে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ‘হামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

/এফআর/