নারায়ণগঞ্জে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে এক যুবককে পিটুনি দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. সিজান। তিনি ওই এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিযার ছেলে।
নিহতের পরিবার জানায়, এলাকার মসজিদের ইমাম কাউছার সম্প্রতি এলাকায় একটি সামাজিক সংগঠন করেছে। রাতে বাসা থেকে ওই সংগঠনের অন্তত ৩০/৪০ জন সদস্য কাউছারের নেতৃত্বে সিজানকে ধরে নিয়ে পিটিয়ে গুরুত্ব আহত করে। আহত অবস্থায় আমাদের কাছে নিয়ে এলে দ্রুত তাকে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক সিজানকে মৃত ঘোষণা করেন।
আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা কাউসার আহমেদ বলেন, জিসানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আছে। তাকে সংশোধন করার জন্য বুঝিয়েছি। স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। পরে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেই।
এদিকে জিসানের মৃত্যুর খবর পেয়ে তার বড় ভাই বাবুর নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।