ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

বাকৃবি সংবাদদাতা

শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারসহ ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কে আর মার্কেট, উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা এসময় ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী, আমার ভাই আহত কেনো?, প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী রুপায়ন ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনেও আওয়ামী লীগ শাসনামলের পুলিশ ও প্রশাসনের একটি অংশ বহাল রয়েছে এই বাস্তবতা আজ স্পষ্ট। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়েছে, যা রাষ্ট্রের নিরপেক্ষতা ও জবাবদিহিকে প্রশ্নবিদ্ধ করছে।
আরেক শিক্ষার্থীরা বলেন, পরিকল্পিতভাবে যারা ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে, তাদের সবাইকে রাজনৈতিক ও প্রশাসনিক পরিচয়ের ঊর্ধ্বে তুলে এনে জনগণের আদালতে দাঁড় করাতে হবে। ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।