ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহয়ে পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই আবদুল বাছেদ (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল বাছেদ। তিনি ময়মনসিংহ সদর উপজেলার চর হাসাদিয়া গ্রামের আছর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে নিহত আবদুল বাছেদ ও তার ছোট ভাই মো. রাশেদুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় মায়ের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বড় ভাই আবদুল বাছেদের মাথায় আঘাত করে ছোট ভাই রাশেদুল। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে বাছেদ। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাত ১২টার দিকে বাছেদকে মমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২টা ২০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

জাম খাওয়া নিয়ে সংঘর্ষে কিশোর নিহত