জাম খাওয়া নিয়ে সংঘর্ষে কিশোর নিহত

জাম খাওয়া নিয়ে সংঘর্ষে কিশোর নিহত
নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় জাম খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম ইয়াসিন (১৬)। সে চাঁদপুর শহরের যমুনা রোড এলাকার ইলিয়াসের ছেলে।
জানা গেছে, সকালে ২০ টাকার জাম খাওয়াকে কেন্দ্র করে ইয়াসিনের সঙ্গে একই এলাকার মুসা প্রধানীয়া (১৭) নামের এক কিশোরের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় মুসা প্রধানীয়া একটি জিআই পাইপ দিয়ে ইয়াসিনের মাথায় সজোরে আঘাত করে। এতে ইয়াসিন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে ইয়াসিনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে ইয়াসিনের মৃত্যু হয়।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নির্মম হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তদন্ত শুরু করেছি। এই হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার