পুলিশের লুট হওয়া শটগানসহ যুবক গ্রেপ্তার

শেরপুর সংবাদদাতা

জুলাই গণঅভ্যুত্থানের সময় শেরপুর সদর থানা থেকে লুট হওয়া একটি শটগানসহ এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম হারেজ মিয়া। তিনি ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিক পাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত জুবেদ আলীর ছেলে।
যৌথবাহিনী জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে থানা থেকে শটগান লুট করা হয়। এরপর থেকে গোয়েন্দা অভিযান চালানো হয়। সোমবার ভোরে ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় অভিযান চালিয়ে শটগানসহ হারেজ মিয়াকে আটক করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, ‘আটক হারেজ মিয়ার বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।’