
বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে থাকা কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে।

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর (রহ.) মাজারের দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস গাজী নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) সকালে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

সুন্দরবনে ১১ জেলে বনদস্যুদের কাছে সাত দিন জিম্মি থাকার পর ৭ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে। এ ঘটনায় রবিবার (১০ মে) থানায় কোনো অভিযোগ দেয়নি বলে জানা গেছে।

বাগেরহাটের হজরত খান জাহান (রহ.) এর মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে মারা যাওয়া কুকুরটি জলাতঙ্ককে আক্রান্ত ছিল। কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে ঠেলে দেওয়ার যে অভিযোগ উঠেছিল, তার কোনো সত্যতা পায়নি তদন্ত কমিটি।

বিকাল চারটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে একদল যুবক বাড়িতে ঢোকে। তাদের মাথায় হেলমেট ছিল। তারা পুলিশ পরিচয়ে হামজাকে ধাওয়া দেয়।

দেশের এক ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট। বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া স্থাপনা, প্রাচীন নিদর্শন, অপার প্রাকৃতিক সৌন্দর্যে এই জেলা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির ঘটনা সঠিক নয় বলে জানিয়েছে বাগেরহাট জেলা পুলিশ। চুরি সংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধও জানানো হয়েছে।

বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কমিটি গঠন করা হয়।

স্ত্রী-সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আশরাফুল রহমান জনি। বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি।

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ তার পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ শেষে মোংলা পৌরসভার সরকারি কবরস্থানে তাদের দাফন করা হয়।

সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের ছাগল খেয়ে ফেলেছে একটি অজগর সাপ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রাম সংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।

বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার থেকে এক ব্যবসায়ীর প্রায় ২০০ ভরি সোনার অলঙ্কার গায়েব হয়েছে। এ বিষয়ে এক ব্যবসায়ী অভিযোগ করেছে বলে বাগেরহাট পুলিশ সূত্রে জানা গেছে।

বাগেরহাটের কচুয়া উপজেলায় কুপিয়ে এক যুবকের হাত–পা বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের একটি বাগান থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ।

বাগেরহাটর শরণখোলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র একটি ওয়ার্ড কার্যালয়।

বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ওসমান সরদার নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন।

বাগেরহাটের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী হামলা-পাল্টাহামলা, ভাঙচুর ও সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি হামলায় তারা আহত হয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা কাজী খাইরুজ্জামান শিপন।