রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস গাজী নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) সকালে রামপাল বাসস্ট্যান্ড এলাকায় চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ইখলাস গাজী হুমায়ুন চায়ের দোকানে বসে ছিলেন। কিছুক্ষণ পর মাহবুব রহমান সিকদার সেখানে আসেন এবং ইখলাসকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহবুব রহমান সিকদার শ্রীফলতলা গ্রামের বাসিন্দা।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।