বাগেরহাটে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

বাগেরহাটর শরণখোলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র একটি ওয়ার্ড কার্যালয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন গণমাধ্যমকে জানান, রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়ে কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।