শিরোনাম

আইজিপির বাড়িতে চুরির খবর সত্য নয়, দাবি পুলিশের

বিশেষ প্রতিনিধি
আইজিপির বাড়িতে চুরির খবর সত্য নয়, দাবি পুলিশের
বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপি মো. আলী হোসেন ফকির বাড়ি। ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির ঘটনা সঠিক নয় বলে জানিয়েছে বাগেরহাট জেলা পুলিশ। চুরি সংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধও জানানো হয়েছে।

বুধবার (১৮ মার্চ) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আবু রাসেল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। গত সোমবার রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়। এসময় রাস্তার দিকে বাসার বাইরের দেওয়াল সংলগ্ন বিদ্যুতের সরবরাহ লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। অজ্ঞাত ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।

বাগেরহাট জেলা পুলিশ জানায়, অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– মো. রবিউল ইসলাম, আব্দুর কাদের ও মো. চঞ্চল শেখ।

/এফসি/