বাগেরহাটে পুলিশ পরিচয়ে যুবককে গুলি করে হত্যা

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমির হামজা (২৩) ওই গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন তিনি।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিক ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল চারটার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে একদল যুবক বাড়িতে ঢোকে। তাদের মাথায় হেলমেট ছিল। তারা পুলিশ পরিচয়ে হামজাকে ধাওয়া দেয়। তখন হামজা দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পাশের খালে পাড়ে যান। তখন হামলাকারীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়।
রাতে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশের দল হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে।