অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ সংসদে উঠবে: আইনমন্ত্রী
- নরসিংদীর ধর্ষণ মামলায় জড়িতদের কঠোর শান্তি হবে
- সরকারি কর্মকর্তাদের দুর্নীতি করার দিন শেষ হচ্ছে
- অপরাধীদের উপযুক্ত শাস্তি পেতেই হবে

অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ সংসদে উঠবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে বিচারক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে, প্রত্যেকটা অধ্যাদেশই আমরা বিল আকারে সংসদে পেশ করবো।’
অপরাধীদের আশ্রয়দাতাদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, ‘নরসিংদীতে ধর্ষণ মামলায় যারা জড়িত তাদেরকে যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেয় তাদের শেকড় উপড়ে ফেলা হবে। জড়িতদের উপযুক্ত শাস্তি পেতেই হবে।’
মামলার জটের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের মামলা জট আছে, মামলা নিরসনে যা যা করতে হবে সেই ব্যাপারে আমি ব্যবস্থা নেবো।’
আইনমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, বলেন, ‘সরকারি চাকরিতে থেকে অনিয়ম ও দুর্নীতির করার দিন শেষ হচ্ছে। কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়ালে কেবল বিভাগীয় ব্যবস্থার ওপর নির্ভর করবে না সরকার। সরকারি কর্মকর্তারা দুর্নীতি করলে শুধু চাকরি যাবে, না তা নয়। জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলাও হবে।’
দেশের সমসাময়িক অপরাধচিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘সরকার আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক চুলও নড়চড় করবে না।’
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।