মুকুল হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঞ্চল্যকর মুকুল মল্লিক হত্যা মামলায় নিহতের স্ত্রীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো– চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাওকি গ্রামের নিহত মুকুল মল্লিকের স্ত্রী ফিরোজা খাতুন এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন ও মিঠু মিয়ার ছেলে বিল্লাল হোসেন। তাদের মধ্যে আসামি আলমগীর হোসেন বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরে ১৩ এপ্রিল হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম বাদী হয়ে ওই দিনই হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা করে।
পরকীয়ার জেরে হত্যা হয়েছে মর্মে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০১৮ সালের ৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

চট্টগ্রামে শিশুধর্ষণ মামলার ২৬ দিনে রায়, আসামির যাবজ্জীবন