শিরোনাম

ঝিনাইদহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ৩ কিশোর আটক

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ৩ কিশোর আটক

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় মোবারকগঞ্জ রেল স্টেশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ৩ কিশোরকে আটক করেছে এলাকাবাসী ও রেল কর্তৃপক্ষ।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে কাশিপুর মোবারকগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের কাছাকাছি পৌঁছালে পাথর ছোড়া হয়। এতে ট্রেনের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে ট্রেন থামিয়ে অভিযুক্ত ৩ কিশোরকে ধরা হয় ।

মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে ৩ কিশোরকে ধরে নিয়ে গেছে ট্রেনে থাকা জিআরপি পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম বলতে পারেননি তিনি।

/এসআর/