খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
ঝিনাইদহ সংবাদদাতা

প্রকাশ : ২১ মে ২০২৬, ১২: ২০

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার রিপন আলী বলেন, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন কোটচাঁদপুরে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। তাদের প্রচেষ্টায় লাইনচ্যুত বগিটি সরানো হলে ৮টা থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

/জেএইচ/

ঈদযাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু