মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

ঝিনাইদহ সংবাদদাতা

মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাকবিতণ্ডার জেরে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকালে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলার মাঠে হর্ন বাজানো নিয়ে এ সংঘর্ষ ঘটে।
নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪০)। তিনি হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মণ্ডলের ছেলে। পেশায় একজন কৃষক। শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঈদের দিন বিকালে হরিশপুরের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে শুভ হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে এ নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ অন্তত ৭ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার (২৯ মে) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অবস্থার অবনতি হওয়া আবু তালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিনাকুন্ডু থানার ওসি অসিত কুমার। তিনি বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। এই ঘটনায় দেলোয়ার হোসেন নামে একজন আজ ভোরে মারা গেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

ফরিদপুরে কোরবানির মাংস নিয়ে সংঘর্ষ, আহত ৩০