জামিনে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে জামিন দিয়েছেন আদালত। পরে সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে, এদিন সকাল ১০টায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচীর আদালতে তারেক রেজারে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। আসামি পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন।
শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
জানা গেছে, গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা হয়। এসময় ছাত্রদল ও এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ২২ মে রাতেই এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কসহ আটজনের নাম উল্লেখসহ মোট ১২৩ জনকে আসামি করে মামলা করেন।
এ ঘটনায় ২৩ মে সকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির বাদী হয়ে এনসিপি নেতা তারেক রেজাসহ ২২ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনের নামে পালটা মামলা করেন। এই মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রথমে যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানকে গ্রেপ্তার করে। পরে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তারেক রেজাকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা