বিচারকের বিরুদ্ধে অভিযোগ তুলে কোর্ট বর্জন আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরে বিচারকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বর্জন করেছেন আইনজীবীরা। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় কোর্ট বর্জন করেন তারা।
আইনজীবীদের অভিযোগ, আদালতের বিচারক সেলিম রেজা আইনজীবী ও মামলার বাদী-বিবাদীদের সঙ্গে অশোভন ব্যবহার করেন।
এদিকে, কোর্ট বর্জন করার পর মামলার বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এক জরুরি সভা ডেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দীন মৃধা জসীমসহ সব নেতা সভায় উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি অ্যাডভোকেট খোন্দকার লুৎফর রহমান পিলু বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সেলিম রেজা আইনজীবী ও বিচার প্রার্থীদের সঙ্গে খারাপ আচরণ ও রূঢ় ব্যবহার করেন। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। তাই সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের দাবি, বিচারক সেলিম রেজাকে অপসারণ না করা পর্যন্ত আদালতের সব কার্যক্রম বর্জন করা হবে।