শিরোনাম

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

ফরিদপুর সংবাদদাতা
এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা।

ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর। তিনি জানান, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালীগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এছাড়া শিশুসহ আহত হন আরও ৩ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে কয়েকজনের অবস্থা গুরুতর হলে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক শিশুর মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে চালকসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/জেএইচ/