শিরোনাম

তুরাগে বাসায় গ্যাস লিকেজে দগ্ধ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
তুরাগে বাসায় গ্যাস লিকেজে দগ্ধ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন। রবিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, অন্তঃসত্ত্বা সোনিয়ার শ্বাসনালীনহ সম্পূর্ণ শরীর পুড়ে গেছে। তার অবস্থা খুবই ক্রিটিকাল ছিলো। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়েছে।

এর আগে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ১০ নং সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজের পর জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে।

এ ঘটনায় দগ্ধ হন– সোনিয়ার স্বামী রুবেল, মেয়ে রোজা, সোনিয়ার বড় বোন রিয়া, রুবেলের চাচাতো ভাই এনায়েত, তার স্ত্রী দেলেরা খাতুন, ছেলে জুনায়েদ, এনায়েতের ছোট ভাই হাবিব, এনায়েতের ভাগনি আয়েশা ও রুবেল।

এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর বলেন, দ্বিতীয় তলার ওই বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। সোনিয়া ৬ মাসের অন্তস্বত্বা ছিলো। এনায়েত পরিবার নিয়ে চাচাতো ভাই রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দ শুনে বেরিয়ে দেখেন, ভবনের নিচ ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে। বাসাটিতে থাকা ১০ জনই গ্যাস লিকেজের আগুনে পুড়ে গেছেন।

/এসআর/