কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো আঘাত হেনেছে। এতে সৈকতে পর্যটকদের জন্য রাখা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) পৌনে ৩টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে টর্নেডো আঘাত হানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী ছিল টর্নেডো। এ সময় সুগন্ধা পয়েন্টে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পর্যটকেরা ছোটাছুটি শুরু করেন। তবে টর্নেডোর আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বিচকর্মী মাহাবুব জানান, শুক্রবার দুপুরে সৈকতে যখন পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে, ঠিক তখনই হঠাৎ আকস্মিকভাবে টর্নেডো আঘাত হানে। তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী টর্নেডো ততক্ষণে সৈকতের কিটকট উড়িয়ে নিয়ে যায়। এ সময় সৈকতে অবস্থানরত পর্যটকরা ছোটাছুটি শুরু করেন। তবে টর্নেডোর আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগোতে থাকে টর্নেডো। পৌনে ৩টার দিকে এটি সৈকতে আঘাত হানে। টর্নেডোর আঘাতে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে।
এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ঢাকা অফিসে পাঠানো হয়েছে। ফুটেজ পর্যালোচনা শেষে সেখান থেকে বিস্তারিত তথ্য জানানো হবে।