স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় দুই নারীসহ তিন মাদক কারবারিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে সাতটায় উপজেলার রামু রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো– কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উষা (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পর্যটক বেশে ইয়াবা পাচারের তথ্য পেয়ে রামুর রাবার বাগান এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ঘ ১৪-৮১১১ নম্বরের একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তল্লাশিকালে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়। সেগুলোতে মোট ছয় হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
অভিযানকালে চারটি স্মার্টফোন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মিরপুর ডিওএইচএসের স্টিকার, ফিটনেস সনদ এবং ট্যাক্স টোকেন জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, আটক তিনজনের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
তিনি আরও বলেন, পর্যটক সেজে দেশের বিভিন্ন এলাকা থেকে কক্সবাজারে এসে মাদক সংগ্রহ করে পাচারের প্রবণতা দিন দিন বাড়ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে নজরদারি করা হচ্ছে।

পুলিশের ভয়ে ইয়াবা বড়ি খেয়ে ফেললেন যুবক