নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত ৫

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশু রয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
আহত রোহিঙ্গারা হলেন– আলী খালী রোহিঙ্গা ক্যাম্পের নূর হোসেনের ছেলে আব্দুর রহমান, নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান। আহত তিন জন হলেন– হ্নীলা আলী খালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া, আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান ও নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আলীখালী এলাকায় একটি ডাম্পার ট্রাক নিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা চালানো হয়। ওই সময় কিছু লোকজন জড়ো হয়। পরে একদল লোক এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আলী খালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গোলাগুলির পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই জন রোহিঙ্গা এবং তিন জন বাংলাদেশি রয়েছেন।’