শিরোনাম

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি শিশু নাসরের পরিবার

বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি শিশু নাসরের পরিবার
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার শিশু আন নাসরের বাবা-মায়ের হাতে তুলে দেন কৃষিবিদ মোকছেদুল মোমিন-সহ অন্যরা। ছবি: পিএমও

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শিশু আন নাসরের পরিবারের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। অপ্রত্যাশিত এই উপহার সামগ্রী হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশুটির বাবা-মা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশুটির মায়ের বাসায় যান এবং প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

প্রধানমন্ত্রীর উপহার। ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর উপহার। ছবি: পিএমও

গত ২৭ এপ্রিল (সোমবার) বিএনপির চেয়ারম্যান প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাসটিসহ গাড়িবহর যখন যশোরের ইনিস্টিউটের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একজন মা (নীলিমা) নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এরপর সেই নীলিমা ও শিশু সন্তানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পাঠানোর নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।

সফর শেষে ফিরে গিয়েও প্রধানমন্ত্রী সেই শিশুর কথা মনে রেখেছেন। বাড়িতে উপহার পাঠানোয় আবেগপ্রবণ হয়ে পড়েন আন নাসরের বাবা-মা। তারা জানান, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রধানমন্ত্রীর এই উপহার তাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি।

/এসআর/