তেল কম দেওয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা

তেল কম দেওয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে পরিমানে কম তেল দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন এস. ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, ফিলিং স্টেশনটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছ থেকে তেল কম দেওয়ার অভিযোগ আসছিল। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান চলাকালে ডিজেল পরিমাপ করে প্রতি ৫ লিটারে প্রায় ২৩০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এতে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, তেল পরিমাণে কম দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সঠিক পরিমাপে তেল বিক্রির জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জ্বালানি তেল চড়া দামে বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা