তামিলনাড়ুতে বিজয়ের দলের বড় জয়ের আভাস
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৮: ১৬

থালাপতি বিজয়। ছবি: জুম টিভি
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্তরি কাঝাঘাম (টিভিকে) উল্লেখযোগ্য সাফল্য পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বুথ ফেরত জরিপ।
গত ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর ফলাফল প্রকাশ করা হবে আগামী ৪ মে। এর আগে পশ্চিমবঙ্গ ও আসামেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা ভোট শেষ হওয়ার পর তিন রাজ্যের বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়।
বেশিরভাগ জরিপে দেখা গেছে, পশ্চিমবঙ্গ ও আসামে ক্ষমতাসীন বিজেপি ভালো অবস্থানে রয়েছে। অন্যদিকে তামিলনাড়ুতে বিজয়ের দল টিভিকে বড় অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভির সহযোগী সংস্থা ‘এক্সিস মাই ইন্ডিয়া’র জরিপ অনুযায়ী, টিভিকে ৯৮ থেকে ১২০টি আসনে জয় পেতে পারে। প্রথমবারের মতো এই নির্বাচনে অংশ নিয়েই এমন সম্ভাবনা তৈরি করেছে দলটি।
এনডিটিভি বলছে, জরিপের পূর্বাভাস সত্যি হলে এবং টিভিকে অন্তত ৯৮টি আসন পেলেও, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ধারা তৈরি হতে পারে।
বর্তমানে রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে ডিএমকে ও তাদের জোট। ফলে বিজয়ের দলের উল্লেখযোগ্য সাফল্য ক্ষমতাসীনদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
তামিলনাড়ু বিধানসভায় মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১১৮টি আসনে জয়। তবে জরিপ অনুযায়ী, টিভিকের এককভাবে সরকার গঠনের সম্ভাবনা কম থাকলেও, তারা শক্তিশালী রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/এসএ/

ডিভোর্সে থালাপতির গুনতে হতে পারে ২৫০ কোটি রুপি
রেকর্ড গড়া মিশন শেষে নিজ ঘাঁটিতে ফিরছে বিশ্বের বৃহত্তম রণতরি