শিরোনাম

ভাইভা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
ভাইভা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা আটক
আটককৃত সজিব আলী।

রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের মৌখিক (ভাইভা) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলীকে (২৪) আটক করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃত সজিব আলী রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার মতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। রবিবার সকালে মৌখিক পরীক্ষা দিতে কলেজ ক্যাম্পাসে আসেন তিনি। এসময় শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে সজিব আলীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি বলেন, আটককৃত সজিবকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/