বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা

বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা
পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
হামলায় আহতরা হলেন- উপজেলার মধ্য দাশপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার এবং ছাত্রদলের সহ সভাপতি রাসেলসহ অন্তত ১০ জন। হামলার ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপির কয়েকজন নেতাকর্মী জানায়, বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন চলাকালে পথিমধ্যে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপরে হামলা চালায়।
দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যার দিকে পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে আমরা দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে মিছিল বের করি। আমাদের মিছিলটি দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ জন আহত হয়েছেন।
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, স্থানীয় হেলাল রাড়ী, রিয়াজ সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। তারা আমাদের ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, হামলার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।