জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

যশোর সংবাদদাতা

জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের অধিকাংশই শ্রমিক বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (১ মে) সকালে যশোরের জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্যমজুরি নিশ্চিত করার। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার শ্রমিকদের পরিবারে আরও একটু সচ্ছলতা আনার চেষ্টা করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
হাওড়াঞ্চলে যেসব কৃষকের অতিবৃষ্টির কারণে ফসলহানি হয়েছে, তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। শ্রমিক ও সাধারণ প্রান্তিক মানুষের জন্য নেওয়া এসব উদ্যোগ সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরিতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশ শেষে শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে মহান মে দিবসের বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য পাওনা নিশ্চিত হোক