বৃষ্টির মরদেহ উদ্ধার করলো ফ্লোরিডা পুলিশ

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শুক্রবার (১ মে) এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
এদিকে, ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে আসার কথা রয়েছে। মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা হবে।
গত ১৬ এপ্রিল থেকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ ছিলেন। নিখোঁজ থাকার প্রায় ১০ দিন পর গত শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

তদন্তকারীদের বর্ণনায় যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ড 