এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীর ছেলে

এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীর ছেলে
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
জানা গেছে, ড. মোহাম্মদ নাদিমুর রহমান বর্তমানে তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এনসিপির প্রতি প্রকাশ্যে সমর্থন জানান।
এছাড়া বিভিন্ন সময় জামায়াতের নীতিমালা নিয়ে ভিন্নমত পোষণ এবং দলের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়ায় আলোচনায় আসেন ড. নাদিমুর রহমান।
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, নাদিমুর রহমান নিজে থেকেই এনসিপিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে যুক্ত হবেন।
বিষয়টি নিয়ে ড. নাদিমুর রহমান গণমাধ্যমকে বলেন, জাতীয় নাগরিক পার্টি হলো তরুণদের শক্তি। এটি একটি সম্ভাবনাময় দল। তাদের অনেক কার্যক্রম আমাকে আকৃষ্ট করেছে। দলটির সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। আমি এখন দেশের বাইরে অবস্থান করলেও তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। দেশে এসে আনুষ্ঠানিকভাবে যোগদান হবো।

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি