হাওড়ের চাল সংগ্রহের তারিখ এগোলো সরকার

হাওড়ের চাল সংগ্রহের তারিখ এগোলো সরকার
বিশেষ প্রতিনিধি

হাওড় অঞ্চলে আকস্মিক বন্যার কারণে চাল সংগ্রহের অভিযান ১২ দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুক্রবার (১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ৬ জেলার কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে, চাল সংগ্রহের পূর্ব নির্ধারিত তারিখ ১৫ মে-এর পরিবর্তে আগামী ৩ মে থেকে হাওর অঞ্চলের কৃষকদের নিকট ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। অন্যদিকে, দেশের অন্যান্য জেলার কৃষকদের নিকট থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে তারিখ থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
এতে বলা হয়েছে, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

বিদ্যুৎকেন্দ্রের ভর্তুকি ছাড়ে অর্থ বিভাগের কঠোর শর্ত