শিরোনাম

শ্রমিকের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন অসম্ভব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
শ্রমিকের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন অসম্ভব: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

শ্রমিকের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন অসম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী।

তিনি বলেন, যেসব দূতাবাস বিদেশে শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত।

জামায়াত আমির বলেন, সংসদে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে নয়, জনগণের অধিকার নিয়ে কথা বলতে যায় জামায়াত।

/এসবি/