চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম সংবাদদাতা

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় মার্কেটটি বন্ধ ছিল। মার্কেটটি দুপুর ২টা থেকে খোলার কথা ছিল। বন্ধ থাকার কারণে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তিন তলা এই মার্কেটে প্রায় ৫০০টি দোকান রয়েছে। এদিকে আগুন লাগার খবরে আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত মার্কেটের সামনে এসে ভিড় জমান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে এখনও সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।