ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম উপহার পাঠালো সরকার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমভর্তি একটি কাভার্ডভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে পৌঁছে। আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল। বুধবার আমগুলো আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে বন্টন করার কথা রয়েছে।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতি বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য মৌসুমী ফল হিসেবে আম উপহার পাঠানো হয়। একইভাবে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকেও বাংলাদেশ সরকারের জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়। এ ধরনের উপহার বিনিময় দুই প্রতিবেশী দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে।
এবার ১২০টি কার্টনে করে মোট ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠানো হয়েছে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে এসব আম মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানান, উপহারের আমগুলোর কাস্টমস ক্লিয়ারিং সম্পন্ন করে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আমগুলো বিতরণ করা হবে।