শিরোনাম

ট্রেনে যাত্রী সেজে ছিনতাই, গ্রেপ্তার ১১

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ট্রেনে যাত্রী সেজে ছিনতাই, গ্রেপ্তার ১১
গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১১ জন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. শাহ আলম মিয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিনা বেগম, সাফিয়া বেগম, সুলেমা বেগম, আবুনী বেগম, শাহানা বেগম, লাকি আক্তার, শাহানা বেগম, সাথি আক্তার, আঁখি আক্তার, রাহালা বেগম ও সুজনা আক্তার।

তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. শাহ আলম বলেন, ‘স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে যাত্রী সেজে নারীদের গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার ছিনতাই করে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এসআর/