রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০

রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এসময় ১০ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) সকালে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই মমিনুল বলেন, সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল হয়। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদরদপ্তর।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল, ব্যানার প্রদর্শন কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে।

গণভবনের সামনে যুবলীগের মিছিল